ফিচার বিশ্ব সংযোগ

নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ১১২

নেপালে গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১১২ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডো পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টায় নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ৯৯ জন নিহত, ৬৮ জন নিখোঁজ এবং আরও ১০০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে কাঠমান্ডু পোস্টের স্থানীয় সংবাদদাতাদের প্রাপ্ত তথ্য এবং নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদর দফতরের নিশ্চিত হওয়া তথ্যে দেশব্যাপী ১১২ জন মারা গেছেন বলে জানা গেছে।

কাঠমান্ডু পোস্ট বলেছে, বৃষ্টির তীব্র স্রোতে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এলাকার বাসিন্দারা ছাদ ও উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। তাদের উদ্ধারের জন্য সেনাবাহিনী মোতায়ন করার পাশাপাশি হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়াদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে।

এরই মধ্যে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রধান সড়কগুলোর ২৮টি স্থানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নেপাল সরকার পুরো দেশে বন্যা সতর্কতা জারি করেছে।

বন্যা ও ভূমিধসে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠমান্ডু উপত্যকায় কমপক্ষে ৩৭ জন মারা যাওয়ার পাশাপাশি বিশাল ক্ষয়ক্ষতিও হয়েছে। জাতীয় রাজধানী কাঠমান্ডুর সাথে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগকারী সমস্ত হাইওয়ে এবং সড়ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আরও পড়ুনঃ “নতুন করে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার